Contact Form

Name

Email *

Message *

Sunday, June 28, 2015

কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালীও করে। প্রতিটি কষ্টকর অভিজ্ঞতাই আমাদের জন্যে নতুন শিক্ষা।
আপনি যখন অন্যকে ''হ্যা'' বলছেন, এটা নিশ্চিত করতে চেষ্টা করুন যে, তাকে ''হ্যা'' বলতে গিয়ে নিজের মনকে যেনো ''না'' বলতে না হয়।
... সম্পর্ক ভাংতেই পারে, দুজন মানুষের মধ্যে কোন না কোন সময় মতের মিল না হতেই পারে কিন্তু শেষটা কেন হবে তিক্ততায় পুর্ন? কেন শেষটায় ফেসবুকে ব্লক, নোংরামি, গালাগালি, কটু কথা বলা ??
শেষটা যেন হয় দুজনের প্রতি অসীম শ্রদ্ধা নিয়ে, সম্পর্কের প্রতি সম্মান নিয়ে। যেন জীবনের কোন পর্যায়ে গিয়ে সেই মানুষটার কথা মনে আসলে মুখে কোন বাজে শব্দ চলে না আসে বরং মনে হয়, "মানুষটা খুব ভাল ছিল"...চলার পথে কোন দিন মুখোমুখি হয়ে গেলে যেন স্বাভাবিক ভদ্রতাটুকু না দেখিয়ে মুখ বিকৃত করে ঘুরিয়ে নিতে না হয়। সেই সম্পর্কের জন্যে দুজনেই সমানভাবে দায়ী, তাতে কালিমা পড়লে তো উভয়েই কলঙ্কিত হতে হবে।